1. info@ritekrishi.com : ritekrishi01 :
  2. admin@ritekrishi.com : ritekrishi :
  3. ritekrishi@gmail.com : ritekrishi01 :
  4. wp_service_3b9199@service.localhost : wp_service_3b9199 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
গাজীপুরে শ্রীপুরের বাগানে ১৩ কোটি ১০ লাখ টাকার লিচু বিক্রি
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

গাজীপুরে শ্রীপুরের বাগানে ১৩ কোটি ১০ লাখ টাকার লিচু বিক্রি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৫৩৭ পড়া হয়েছে

চলতি মৌসুমে কিছুটা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জেলার শ্রীপুরে লিচুর আশানুরূপ ফলনে খুশি বাগান মালিকরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে, শ্রীপুর উপজেলায় এবছর ৬৬৭ হেক্টর জমিতে লিচু আবাদ হয়েছে। এসব বাগানের ২ লাখ ৯৩ হাজার ৩৫০ টি গাছ থেকে উৎপাদিত লিচু ১৩ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকার লিচু বিক্রি হয়েছে।

সরেজমিনে উপজেলার পৌর এলাকা, বরমী, গোসিংগা, রাজাবাড়ি ও তেলিহাটি ইউনিয়নের বাগান গিয়ে দেখা যায়, রসাল পাকা লিচুর মিষ্টি গন্ধে পরিপূর্ণ বাগানগুলো। মালিকরা ইতোমধ্যে বাগান বিক্রি করে দেয়ায় এখন শুধু বাজারে তোলার প্রক্রিয়ায় ব্যস্ত ব্যবসায়ীরা। বিরূপ আবহাওয়া ও জৈষ্ঠের খরতাপে দুশ্চিন্তায় থাকলেও অধিক সেচ-সার দেয়ায় এবছর আশানুরূপ ফলন হয়েছে। কৃষি অফিসের পরামর্শে নিয়ম মাফিক পরিচর্যার পর ভালো দাম পেয়ে খুশি বাগান মালিকরা।

পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের বাগান মালিক রিয়াজ উদ্দিন বলেন,”আমি কেঁচো সার ব্যবহার করেছি। এবার লিচু বিক্রি করে আমি লাভবান”। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বাসসকে বলেন,” যথাসময়ে সার-বীজ ও অন্যান্য যতেœর প্রয়োজনে সবসময়ই পরামর্শ দেয়া হয়েছিল। আবহাওয়া অনূকূলে থাকায় এ বছর বাম্পার ফলন হয়েছে। বাগান মালিকরা যেকোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করলে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করেছে”।

সূত্র : বাসস

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর..
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD