1. info@ritekrishi.com : ritekrishi01 :
  2. admin@ritekrishi.com : ritekrishi :
  3. ritekrishi@gmail.com : ritekrishi01 :
  4. wp_service_3b9199@service.localhost : wp_service_3b9199 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
ঢাকাসহ চার বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

ঢাকাসহ চার বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা

  • আপডেটের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৬৪৪ পড়া হয়েছে

আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জ, সাতক্ষীরা ও কক্সবাজারে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

সোমবার সর্বোচ্চ তাপমাত্রা সন্দীপে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনি¤œ ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বধিংতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ ঢাকায় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৬ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১৮ মিনিটে।

সূত্র :বাসস

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর..
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD