বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমন

শাকসবজি বেগুন পোকামাকড় ডগা ছিদ্রকারী

লক্ষণ: বেগুনের কচি ডগা ঢলে পড়ে এবং ফলে ছোট ছিদ্র দেখা যায়, ভেতরে কীড়া থাকে। দমন ব্যবস্থা: ১. আক্রান্ত ডগা ও ফল কীড়াসহ সংগ্রহ করে ধ্বংস করুন। ২. ফেরোমন ফাঁদ ব্যবহার করুন (বিঘাপ্রতি ৪-৫টি)। ৩. প্রয়োজনে সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক অনুমোদিত মাত্রায় ব্যবহার করুন এবং স্প্রের ৭ দিনের মধ্যে ফল তুলবেন না।

প্রকাশিত: 01 Jul 2026, 11:14 PM