1. info@ritekrishi.com : ritekrishi01 :
  2. admin@ritekrishi.com : ritekrishi :
  3. ritekrishi@gmail.com : ritekrishi01 :
  4. wp_service_3b9199@service.localhost : wp_service_3b9199 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
মৃদু তাপ্রবাহ অব্যাহত থাকতে পারে
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মৃদু তাপ্রবাহ অব্যাহত থাকতে পারে

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৪৯৩ পড়া হয়েছে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৬৭ শতাংশ।

সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বজ্র অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ পর্যন্ত অগ্রসর হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনি¤œ তাপমাত্রা তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে

সুত্র : বাসস

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর..
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD