1. info@ritekrishi.com : ritekrishi01 :
  2. admin@ritekrishi.com : ritekrishi :
  3. ritekrishi@gmail.com : ritekrishi01 :
  4. wp_service_3b9199@service.localhost : wp_service_3b9199 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা

  • আপডেটের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩৩ পড়া হয়েছে

দেশের নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার কারণে দেশের বিভিন্ন স্থানে মাঝে-মধ্যেই রাত্রিকালীন যানবাহন চলাচল বিঘিœত হওয়ারও খবর পাওয়া যাচ্ছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৯টা থেকে পরিবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, মঙ্গলবার দিবাগত শেষরাত থেকে বুধবার সকাল পর্যন্ত এবং আগামীকাল বুধবার শেষরাত থেকে বৃহস্পতিবার সকাল অবধি দেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও, আগামী বৃহস্পতিবার দিবাগত শেষ রাত হতে শুক্রবার সকাল পর্যন্ত নদী অববাহিকার পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তবে, দিনের বেলায় এই তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, আজ ও আগামীকাল বুধবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, বৃহস্পতিবার দিবাগত রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও, আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

উল্লেখ, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

আজ ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৬ মিনিটে।

সূত্র :বাসস

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর..
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD