1. info@ritekrishi.com : ritekrishi01 :
  2. admin@ritekrishi.com : ritekrishi :
  3. ritekrishi@gmail.com : ritekrishi01 :
  4. wp_service_3b9199@service.localhost : wp_service_3b9199 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
ভাদ্র মাসে লাউ চাষ করবেন যেভাবে %
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

ভাদ্র মাসে লাউ চাষ করবেন যেভাবে

  • আপডেটের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৭৬ পড়া হয়েছে

শুরু হতে যাচ্ছে ভাদ্র মাস। ঋতুবৈচিত্র্যে আসছে শরৎকাল। চারিদিকে রয়েছে পানিও। এ সময়ে একটু উঁচু স্থানে চাষ করতে পারেন লাউ। এটি শীতকালীন সবজি হলেও এখন সারাবছরই চাষ করা যায়। তবে অতিরিক্ত বৃষ্টি হলে ফলন কমে যেতে পারে।

কৃষি তথ্য সার্ভিসের মতে, ভাদ্র মাসে লাউয়ের বীজ বপন করা যায়। এর জন্য ৪-৫ মিটার দূরে ৭৫ সেন্টিমিটার চওড়া এবং ৬০ সেন্টিমিটার গভীর করে মাদা বা গর্ত তৈরি করতে হবে।
রপর প্রতি মাদায় ২০ কেজি গোবর, ২০০ গ্রাম টিএসপি এবং ৭৫ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে। মাদা তৈরি হলে প্রতি মাদায় ৪-৫টি বীজ বুনে দিতে হবে। মাদায় চারা গজানোর ২-৩ সপ্তাহ পর দুই-তিন কিস্তিতে ২৫০ গ্রাম ইউরিয়া ও ৭৫ গ্রাম এমওপি সার উপরিপ্রয়োগ করতে হবে।
লাউয়ের চারা উৎপাদনের জন্য উঁচু এবং আলো-বাতাস লাগে এমন জায়গা নির্বাচন করতে হবে। ১ মিটার চওড়া এবং জমির দৈর্ঘ অনুসারে লম্বা করে বীজতলা তৈরি করতে হবে। বীজতলা তৈরির পর সেখানে উন্নত জাতের বীজ বপন করতে পারেন।
বীজ গজানোর পর সারির মাঝখানের মাটি আলগা করে দিতে হবে এবং পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এভাবে ভাদ্র মাসে লাউ চাষ করলে ভালো ফলন পাওয়া সম্ভব। তাতে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করতে পারবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর..
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD