1. info@ritekrishi.com : ritekrishi01 :
  2. admin@ritekrishi.com : ritekrishi :
  3. ritekrishi@gmail.com : ritekrishi01 :
  4. wp_service_3b9199@service.localhost : wp_service_3b9199 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
ছাদে কৃষি করলে পুরস্কার দেবেন মেয়র আতিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

ছাদে কৃষি করলে পুরস্কার দেবেন মেয়র আতিক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৭১২ পড়া হয়েছে

ছাদকৃষিতে ওয়ার্ডভিত্তিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আগামী ফেব্রুয়ারিতে ছাদকৃষির ফল ও সবজি নিয়ে একটা মেলার আয়োজন করা হবে। যাঁরা সঠিকভাবে নিয়ম মেনে ছাদকৃষি করবেন, তাঁদের ওই মেলায় পুরস্কৃত করা হবে।

উত্তরের মেয়র বলেন, সবাই যেন ছাদকৃষি করেন, সে জন্য সচেতনতা চালানো হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে ছাদকৃষির ফল ও সবজি নিয়ে একটা মেলার আয়োজন করা হবে। যাঁরা সঠিকভাবে নিয়ম মেনে ছাদকৃষি করবেন, তাঁদের ওই মেলায় পুরস্কৃত করা হবে। ঢাকায় বাগান বা কৃষির জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে না। তাই ছাদই কৃষির জন্য একটি বড় ক্ষেত্র হতে পারে বলে তিনি মনে করেন।

 

বুধবার রাজধানীর গুলশান-২–এ ঢাকা উত্তর সিটির প্রধান কার্যালয়ে (নগরভবন) সভাকক্ষে দিনব্যাপী ছাদকৃষি–সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর সিটি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। সেখানেই মেয়র এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এক ইঞ্চি জায়গাও যেন অনাবাদি ফেলে রাখা না হয়। সেই নির্দেশনা মেনে আমাদের প্রতিটি জায়গায় চাষাবাদ করতে হবে। কাউন্সিলররা নিজেদের ওয়ার্ডের মানুষকে এ বিষয়ে সচেতন করবেন।’ কাউন্সিলরদেরও নিজ নিজ বাড়িতে ছাদকৃষি করার আহ্বান জানান মেয়র।

ছাদবাগানে মশার প্রজননস্থলের বিষয়ে মেয়র বলেন, ছাদবাগানে মশার জন্ম হয়, কথাটি সঠিক নয়। বরং নিয়ম মেনে ছাদবাগান করলে ছাদে মশা জন্মানো বন্ধ করা সম্ভব। তিনি আরও বলেন, বাগান না করলেও অনেক ছাদে পানি জমে থাকে, অব্যবহৃত জিনিসপত্র পড়ে থাকে। ফলে সেখানে এডিসের লার্ভা জন্মায়। তাই ছাদবাগানের মাধ্যমেই মশা নিয়ন্ত্রণ সম্ভব। ছাদে বাগান করলে ভবন ও শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, আর্থিকভাবে লাভবান এবং সতেজ শাকসবজি খাওয়ারও সুযোগ সৃষ্টি হবে বলেও জানান তিনি।

মেয়র তাঁর বক্তব্য শেষে আগামী ফেব্রুয়ারি মাসে ছাদকৃষিতে ওয়ার্ডভিত্তিক পুরস্কার প্রদানের জন্য কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও কৃষিবিদদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দেন।

কর্মশালায় কৃষি উন্নয়ন নিয়ে কাজ করা ব্যক্তিত্ব শাইখ সিরাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘তরুণদেরও ছাদকৃষি এবং চাষাবাদ সম্পর্কে শিক্ষা দিতে হবে। তাঁদের সচেতন করতে হবে। ছাদকৃষির অনেকগুলো সুবিধা রয়েছে। ছাদকৃষি করলে সতেজ সবজি ও ফল পাবেন। ছাদবাগানে বসে গল্প করার মাধ্যমে পরিবারের সবার মধ্যে বন্ধন সুদৃঢ় হয়।’

কৃষিবিদ মো. মেহেদি মাসুদ ঢাকা উত্তর সিটির কাউন্সিলরদের এ সময় সঠিকভাবে ছাদকৃষি বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ দেন। কর্মশালায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জ্যেষ্ঠ কারিগরি পরামর্শক জ্যাভিয়ার বুয়ান, মেয়রের উপদেষ্টা কবিরুল বাসার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম ও সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: প্রথম আলো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর..
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD