1. info@ritekrishi.com : ritekrishi01 :
  2. admin@ritekrishi.com : ritekrishi :
  3. ritekrishi@gmail.com : ritekrishi01 :
  4. wp_service_3b9199@service.localhost : wp_service_3b9199 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

  • আপডেটের সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৫৬৬ পড়া হয়েছে

ঢাকা, ১ এপ্রিল, ২০২৩ (বাসস) : দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা এই আট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিনদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সর্বোচ্চ তাপমাত্রা ও আজকের সর্বনি¤œ তাপমাত্রায় বলা হয়, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনি¤œ তাপমাত্রা নিকলি ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সুর্যাস্ত ৬ টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫০ মিনিটে।

সূত্র : বাসস

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর..
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD