1. info@ritekrishi.com : ritekrishi01 :
  2. admin@ritekrishi.com : ritekrishi :
  3. ritekrishi@gmail.com : ritekrishi01 :
  4. wp_service_3b9199@service.localhost : wp_service_3b9199 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
দেশের বিভিন্নস্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন

দেশের বিভিন্নস্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

  • আপডেটের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৫৭৬ পড়া হয়েছে

রংপুর, ময়মনসিংহ, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার দেশের বিভিন্নস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ থেকে বিদায় নিয়েছে এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে বিদায় নেয়ার পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের অন্যস্থানে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

দ্বিতীয় দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সকাল ৯ টা থেকে সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

১৭ অক্টোবর তৃতীয় দিন সকাল ৯ টা থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫৬ মিনিটে।

সূত্র :বাসস

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর..
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD