1. info@ritekrishi.com : ritekrishi01 :
  2. admin@ritekrishi.com : ritekrishi :
  3. ritekrishi@gmail.com : ritekrishi01 :
  4. wp_service_3b9199@service.localhost : wp_service_3b9199 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন

রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে

  • আপডেটের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯৮ পড়া হয়েছে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া, শনিবার দিবাগত শেষরাত থেকে আগামীকাল রোববার সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আর ঘন কুয়াশার কারণে, অভ্যন্তরীণ নৌপরিবহনের ক্ষেত্রে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষকি আদ্রতা ছিল ৯২ শতাংশ।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলা ও ভোলায় ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শনিবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।

সূত্র :বাসস

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর..
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD