1. info@ritekrishi.com : ritekrishi01 :
  2. admin@ritekrishi.com : ritekrishi :
  3. ritekrishi@gmail.com : ritekrishi01 :
  4. wp_service_3b9199@service.localhost : wp_service_3b9199 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
১০০ শহরের মধ্যে ঢাকার বাতাস আজ সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

১০০ শহরের মধ্যে ঢাকার বাতাস আজ সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর

  • আপডেটের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৮ পড়া হয়েছে

বায়ুদূষণে আজ শনিবার সকালে বিশ্বের ১০০টি শহরের মধ্যে রাজধানী ঢাকা শীর্ষে রয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ২২৭। এ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়।

গতকাল শুক্রবার ছুটির দিনের সকালে ঢাকার স্কোর ছিল ২৪০। মান খুবই অস্বাস্থ্যকর। ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়।

আজ সকালে বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি। তৃতীয় অবস্থানে ভারতের মুম্বাই। দিল্লির স্কোর ২০৬। মুম্বাইয়ের ১৯৯।

বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাঁদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা মানুষেরা। তাঁদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

সূত্র :প্রথম আলো

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর..
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD