1. info@ritekrishi.com : ritekrishi01 :
  2. admin@ritekrishi.com : ritekrishi :
  3. ritekrishi@gmail.com : ritekrishi01 :
  4. wp_service_3b9199@service.localhost : wp_service_3b9199 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
মাটির হাঁড়ি পাখির বাড়ি
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

মাটির হাঁড়ি পাখির বাড়ি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৭ পড়া হয়েছে

কলেজ চত্বরের একটি স্থানে থরে থরে সাজানো মাটির হাঁড়ি। মই বেয়ে গাছে উঠে একেকটি হাঁড়ি গাছের উঁচু স্থানে বেঁধে দিচ্ছে একদল তরুণ। তাদের সবার কথা, পাখির জন্য নিরাপদ আবাসন তৈরি করাই তাদের লক্ষ্য।

গতকাল সকালে এমন চিত্র দেখা গেল ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের শহর ক্যাম্পাসে। পাখির নিরাপদে থাকার জন্য ব্যতিক্রম কর্মসূচি হাতে নিয়েছে জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্মরণ। স্মরণ তার সহযোগীদের নিয়ে কলেজ ক্যাম্পাসের অর্ধ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছে মাটির হাঁড়ি বেঁধে দিয়েছেন।

স্মরণ জানান, শীত মৌসুমে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পাখিরা ফরিদপুরে আসে। তারা কোনো রকমে বিভিন্ন গাছে থাকে। তাছাড়া অনেক পাখি বৈদ্যুতিক খুঁটিতেও খড়কুটো দিয়ে বাসা বানায়। এসব বাসা বাতাসে ভেঙে যায়। ফলে পাখিরা নিরাপত্তাহীনতায় থাকে। তা ছাড়া আমাদের রাজেন্দ্র কলেজের গাছগুলোতে সন্ধ্যার পর অনেক পাখি দেখা যায়। তারা গাছের ডালেই থাকে। পাখিদের থাকার কথা চিন্তা করেই প্রতিটি গাছে মাটির হাঁড়ি বেঁধে দিচ্ছি। তিনি জানান, ৫০টি হাঁড়ি গাছে গাছে বেঁধে দেওয়া হচ্ছে। আমরা কলেজ ক্যাম্পাসের সব গাছে মাটির হাঁড়ি বেঁধে দেব।

যাতে করে পাখিরা নিরাপদে এসব বাসায় থাকতে পারে। আমরা কলেজ ক্যাম্পাসটিতে পাখিদের অভয়ারণ্য হিসেবে দেখতে চাই। জীববৈচিত্র্য ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে ছাত্রদল নেতা স্মরণের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

তারা জানান, বিভিন্ন প্রজাতির পাখির নিরাপদ অভয়াশ্রমের জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা একটি দৃষ্টান্ত। ছাত্রদল নেতা স্মরণের এমন উদ্যোগের সঙ্গে ছিলেন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক এম মামুন রহমান, স্কুলবিষয়ক সম্পাদক মেহেদী হাসান রিমন, মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আরিয়ান লিমন, জেলা ছাত্রদলের সদস্য মাহিম, কলেজ শিক্ষার্থী নয়ন, শিহাব, আপন, সাব্বির, রাকিবসহ অনেকেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর..
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD