1. admin@ritekrishi.com : ritekrishi :
  2. ritekrishi@gmail.com : ritekrishi01 :
বর্ষাকালে সবজি চাষ করার নিয়ম
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

বর্ষাকালে সবজি চাষ করার নিয়ম

  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২০৩ পড়া হয়েছে

বর্ষাকালে সবজি চাষ করার আগে জমি চাষের নিয়ম জানা জরুরি। এ সময় সবজি চাষের জন্য যদি ভালোভাবে জমি তৈরি করেন; তাহলে ভালো ফলন পাবেন। তাই আগে জানতে হবে, বর্ষাকালে সবজি চাষের জন্য কী কী পদ্ধতি অবলম্বন করলে বেশি ফলন পাওয়া যাবে।

জমি প্রস্তুত
সবজি চাষের প্রথম ধাপ হচ্ছে জমি নির্বাচন এবং মাটি প্রস্তুত করা। জমি এমনভাবে প্রস্তুত করতে হবে যেন জমিতে পানি জমে না থাকে। অতিরিক্ত পানি জমে থাকলে গাছের শিকড় পচা রোগ হতে পারে। ফলে বড় ধরনের ক্ষতির মধ্যে পড়তে পারেন।

মাটি চাষ
ভালোভাবে জমিতে চাষ দিতে হবে। মাটি যেন ঝুরঝুরে হয়ে যায়। মৌসুমে ফসলের ওপর ভিত্তি করে বেড তৈরি করা ভালো।
ভালো বীজ
যে কোনো ফসল ফলানোর আগে সঠিক বীজ নির্বাচন করা খুবই জরুরি। বিভিন্ন কীটপতঙ্গ ও রোগের প্রতিরোধ ক্ষমতা বেশি এমন মান নিশ্চিত করতে হবে। বর্ষায় হাইব্রিড জাতের বীজ বেছে নেওয়া ভালো।
কীটপতঙ্গ প্রতিরোধ
সাধারণত অন্য মৌসুমের চেয়ে বর্ষায় সবচেয়ে বেশি কীটপতঙ্গের আনাগোনা দেখা যায়। কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করতে কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে কীটনাশক প্রয়োগ করতে হবে। এ ছাড়া প্রাকৃতিক উপায়ে বা নিমের তেল ব্যবহার করে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা যায়।
জমিতে সেচ
বর্ষায় প্রচুর বৃষ্টি হয়। তাই জমিতে পরিমাণমতো পানি দিতে হবে। যদি অতিরিক্ত পানি জমে যায়, তাহলে পানি নিষ্কাশন করুন।
মালচিং ব্যবহার
বর্ষায় সবজি চাষের অন্যতম পদ্ধতি হচ্ছে মালচিংয়ের ব্যবহার। মালচিং ব্যবহারে মাটির আর্দ্রতা ধরে রাখা যায়। এ ছাড়া আগাছা দমন করে এবং মাটিতে পুষ্টি উপাদান তৈরি করে।

 

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
More News Of This Category
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD