1. info@ritekrishi.com : ritekrishi01 :
  2. admin@ritekrishi.com : ritekrishi :
  3. ritekrishi@gmail.com : ritekrishi01 :
  4. wp_service_3b9199@service.localhost : wp_service_3b9199 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
বায়ুদূষণে ঢাকা আজ অষ্টম স্থানে
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

বায়ুদূষণে ঢাকা আজ অষ্টম স্থানে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৪৬৫ পড়া হয়েছে

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার অবস্থান অষ্টম। বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্সে-একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ১৩১। বাতাসের এ মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। গতকাল রোববার এ সময়েই ঢাকার অবস্থান ছিল চতুর্থ। আর বাতাসের মান সূচকে স্কোর ছিল ১৬১।

আজ সকাল সাড়ে ৯টার দিকে বিশ্বের ১০০টি শহরের মধ্যে বায়ুদূষণে প্রথম অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ১৯৪।

দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৫৮। ভারতের রাজধানী নয়াদিল্লি আছে তৃতীয় অবস্থানে, স্কোর ১৫৫। চতুর্থ স্থানে আছে ভিয়েতনামের হ্যানয়। শহরটির স্কোর ১৫৪।

আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই সূচকে একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

বায়ুর মান সূচকে ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। আর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন ঝুঁকিপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান ঝুঁকিপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি—বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।

সূত্র : প্রথম আলো

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর..
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD