1. info@ritekrishi.com : ritekrishi01 :
  2. admin@ritekrishi.com : ritekrishi :
  3. ritekrishi@gmail.com : ritekrishi01 :
  4. wp_service_3b9199@service.localhost : wp_service_3b9199 :
  5. yun_11@wp2shell.invalid : yun_11 :
আসছে নতুন জাতের সরিষা তেল ‘সাউ ক্যানোলা-১’
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

আসছে নতুন জাতের সরিষা তেল ‘সাউ ক্যানোলা-১’

  • আপডেটের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৫ পড়া হয়েছে

সরিষা তেলের নতুন জাত উদ্ভাবন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গবেষক অধ্যাপক ড. জামিলুর রহমান। নিবন্ধিত তাঁর এই ক্যানোলা গ্রেডের সরিষার জাতটির নাম ‘সাউ ক্যানোলা-১’। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইরুসিক অ্যাসিডের পরিমাণ ১ শতাংশেরও নিচে থাকা এই জাতটির বিশেষ বৈশিষ্ট্য। ফলে ‘সাউ ক্যানোলা-১’ ভোজ্য সরিষার তেল রপ্তানিতে নতুন সম্ভাবনা তৈরি হতে চলেছে।

গবেষক ড. জামিলুর রহমান বলেন, দেশের বাজারে ভোজ্য সরিষা তেলে ক্ষতিকর ইরুসিক অ্যাসিড থাকায় উন্নত দেশের বাজারে ভোজ্যতেল রপ্তানিতে সুবিধা করতে পারে না বাংলাদেশ। কারণ, অতিরিক্ত ইরুসিক অ্যাসিড হৃদরোগের ঝুঁকি, লিভারের ক্ষতি এবং পাচনতন্ত্রে সমস্যা সৃষ্টি করে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে ২% এর বেশি ইরুসিক অ্যাসিডসমৃদ্ধ তেল বা খাদ্যপণ্য নিষিদ্ধ। এ অবস্থায় ‘সাউ ক্যানোলা-১’ সরিষা থেকে তৈরিকৃত তেলে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ নির্ধারণ করে দেখা গেছে ইরুসিক অ্যাসিডের পরিমাণ ০.৭ শতাংশ। তা ছাড়া জাতটিতে উচ্চমাত্রার ওমেগা-৯ (৫১%), ওমেগা-৬ (৩১%) এবং ওমেগা-৩ (৭%) থাকায় এ সরিষার তেল অনেক বেশি স্বাস্থ্যকর ও উপকারী। ফলে ভোজ্যতেল রপ্তানিতে অন্যসব জাত থেকে ‘সাউ ক্যানোলা-১’ এগিয়ে থাকবে।

তিনি আরও বলেন, সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে দেখা গেছে, সাতক্ষীরা জেলার নগরহাটে বিনা সরিষা-৭, বিনা সরিষা-৮, বারি সরিষা-১১, বারি সরিষা-১৮ ও সাউ ক্যানোলা-১ জাতগুলোর তুলনামূলক চাষের ক্ষেত্রে প্রায় ১০৩ দিন জীবনকালে হেক্টরপ্রতি সর্বোচ্চ ২.১২ টন ফলন দিয়েছে।

এ ছাড়াও ‘সাউ ক্যানোলা-১’ এর ঈশ্বরদী, পাবনা, সাতক্ষীরা, মানিকগঞ্জ, সিলেটে এবং নরসিংদীতে ট্রায়াল সফল হয়েছে। এই গ্রেডের জাতটিতে বারি সরিষা-১৮ এর তুলনায় কম ইরুসিক অ্যাসিড থাকায় এর তেলের মান আরও ভালো হবে। এ ছাড়া স্বাস্থ্যসম্মত সরিষা তেলের মাধ্যমে দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি শিল্পেও বড় অবদান রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য ধন্যবাদ

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এ বিভাগের আরো খবর..
সর্বস্বত্ব সংরক্ষিত - রাইট কৃষি-২০২১-২০২৪
Web Design By Best Web BD